বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চাই: ওয়ারিনা
বলিউড তারকা ইয়াত্রীখ্যাত অভিনেত্রী ও মডেল ওয়ারিনা হুসাইন। সম্প্রতি আন্তর্জাতিক চেইন শপ চকলেট রুম ক্যাফের উদ্বোধন উপলক্ষে ঢাকায় এসেছিলেন তিনি। ওইদিন ওয়ারিনা কথাও বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানে তিনি বলেন, প্রথমবার ঢাকায় এলাম। ভালো লাগছে। এখানকার মানুষ যে এতই বন্ধুসুলভ তা জানা ছিল না আমার।
বলিউড তারকা ইয়াত্রীখ্যাত অভিনেত্রী ও মডেল ওয়ারিনা হুসাইন। সম্প্রতি আন্তর্জাতিক চেইন শপ চকলেট রুম ক্যাফের উদ্বোধন উপলক্ষে ঢাকায় এসেছিলেন তিনি।
ওইদিন ওয়ারিনা কথাও বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানে তিনি বলেন, প্রথমবার ঢাকায় এলাম। ভালো লাগছে। এখানকার মানুষ যে এতই বন্ধুসুলভ তা জানা ছিল না আমার।
এসময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরও দিয়েছেন ওয়ারিনা। তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের ছবিতে কাজ করতে চান কি না? উত্তরে বলিউডের এ নায়িকা জানান, আমি বাংলাদেশের ছবিতে কাজ করতে আগ্রহী। সামনে কাজ হলে অবশ্যই আবার ঢাকায় আসব।
আফগানিস্তানের কাবুলে জন্ম ওয়ারিনার। তবে বছর দশেক আগে ভারতের মুম্বাইয়ে বসবাস শুরু করেন তিনি। বলিউডে পা রাখেন সালমান খানের প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত ‘লাভ ইয়াত্রি’ ছবির মাধ্যমে। ছবিটি গত বছর মুক্তি পায়। এতে বেশ সাড়াও পান ওয়ারিনা।

আসন্ন সালমান খানের নতুন ছবি ‘দাবাং থ্রি’-তে থাকছেন বলে জানান ওয়ারিনা।
বলিউডে নায়িকা হিসেবে নাম লেখার আগে ‘ক্যাডবেরি’ চকলেটের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন ওয়ারিনা। এরপর নায়িকা হিসেবে অভিষেক হয় তার।
টাইমস/জেকে/এসআই