ছিনতাইয়ের কবলে নরেন্দ্র মোদির ভাতিজি

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়ে যাবার খবর দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই আসছে। তবে এ বার ছিনতাইকারীদের কবলে পড়ে খবরের শিরোনাম হলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাতিজি দময়ন্তী বেন মোদি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের কাছেই ঘটেছে এই ঘটনা।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার সকালে ব্যক্তিগত কাজে পাঞ্জাবের অমৃতসর থেকে নয়া দিল্লি এসেছিলেন দময়ন্তী। দিল্লির সিভিল লাইন এলাকার গুজরাটি সমাজ ভবনে তিনি একটি ঘর আগে থেকেই বুক করেছিলেন। সেই হোটেলে ঢোকার মুখেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারীরা। ছিনিয়ে নেয় তার হাতে থাকা ব্যাগ ও মোবাইল।

এ ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয় থানায় অভিযোগ করেন  দময়ন্তী।

পুলিশকে তিনি বলেছেন, মোটরসাইকেলে চড়ে এসে দুই ছিনতাইকারী  আচমকাই টান দেয় দময়ন্তীর হাতে থাকা দু’টি মোবাইল এবং টাকার ব্যাগে। এ সময় ছিনতাইকারীদের মুখ কাপড়ে ঢাকা ছিল। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ আর মোবাইল নিয়ে চম্পট দেয় তারা। ব্যাগে ৫৬ হাজার রুপি এবং বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে দময়ন্তী জানিয়েছেন।

দময়ন্তী গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যায় তার অন্যত্র যাওয়ার কথা ছিল। বিমানের টিকিটও কাটা রয়েছে। কিন্তু ছিনতাই হয়ে যাওয়া ব্যাগে ছিল তার পরিচয়পত্র। ফলে চূড়ান্ত মুশকিলে পড়েছেন তিনি।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব! Feb 08, 2026
img
আজ খালেদ মাসুদ পাইলটের জন্মদিন Feb 08, 2026
img
বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো নতুন অস্ত্র সামনে আনছে রাশিয়া Feb 08, 2026
img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026