© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউ ইয়র্কে অবৈধ জুয়ার আসরে গুলি, নিহত ৪

শেয়ার করুন:
নিউ ইয়র্কে অবৈধ জুয়ার আসরে গুলি, নিহত ৪
international-desk
০৯:২৪ পিএম | ১২ অক্টোবর, ২০১৯

একটি অবৈধ জুয়ার আসরে গুলিবর্ষণের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৬টা ৫৫ মিনিটের দিকে ব্রুকলিনের উটিকা এভিনিউয়ে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে।

একটি অবৈধ জুয়ার আসরে গুলিবর্ষণের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৬টা ৫৫ মিনিটের দিকে ব্রুকলিনের উটিকা এভিনিউয়ে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে।

নিহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। সেখানে অনেক গুলির শব্দ শোনা গেছে বলে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। সেখানে তাস ও ‘ডাইস’ পাওয়া গেছে, সেগুলো ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলা হত। তবে কী কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

টাইমস/এসআই

 

 

মন্তব্য করুন