© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে মুসলিমরা সবচেয়ে সুখী: আরএসএস প্রধান

শেয়ার করুন:
ভারতে মুসলিমরা সবচেয়ে সুখী: আরএসএস প্রধান
international-desk
০৭:৩০ পিএম | ১৩ অক্টোবর, ২০১৯

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস) প্রধান মোহন ভগবত দাবি করেছেন, হিন্দু সংস্কৃতির সৌজন্যে ভারতীয় মুসলিমরা বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় ভালো আছেন। আনন্দবাজার জানায়, বিভিন্ন রাজ্যে ঘুরে মোহন ভাগবত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন। শনিবার ওড়িশার এমনই এক সভায় তিনি এমন দাবি করেন।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস) প্রধান মোহন ভগবত দাবি করেছেন, হিন্দু সংস্কৃতির সৌজন্যে ভারতীয় মুসলিমরা বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় ভালো আছেন।

আনন্দবাজার জানায়, বিভিন্ন রাজ্যে ঘুরে মোহন ভাগবত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন। শনিবার ওড়িশার এমনই এক সভায় তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, ‘হিন্দু কোনো ধর্ম বা ভাষা নয়। রাষ্ট্রের নামের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। হিন্দু হলো একটি সংস্কৃতি। গোটা দেশের সমস্ত বাসিন্দাই এই সংস্কৃতির অংশ।

তিনি বলেন, ‘অতীতে ভবঘুরে ইহুদিদের জায়গা দিয়েছে ভারত। ঠাঁই হয়েছে পার্সিদের। এর কারণ ওই হিন্দু সংস্কৃতি। ঠিক একইভাবে হিন্দু ভাবাদর্শের সৌজন্যেই ভারতে অন্যান্য জায়গার তুলনায় ভালো রয়েছেন মুসলমানরা।’

মঙ্গলবার নাগপুরে এক সভায় মোহন ভগবত মন্তব্য করেছিলেন, ‘ভারতবর্ষ হিন্দুরাষ্ট্র’।

ভারতে সংখ্যালঘু মুসলিমদের গণপিটুনি দিয়ে হত্যার বিষয়টিকে পশ্চিমা ধারণা বলেও ব্যাখ্যা করেন তিনি।

মোহন ভগবতের কথায়, ভারতের ঘটনাপ্রবাহকে ‘লিঞ্চিং’ বলে উল্লেখ করলে দেশের এবং হিন্দু সমাজের ‘অবমাননা’ করা হয়!

তিনি বলেন, ‘কারও প্রতি সংঘের কোনো বিদ্বেষ নেই। একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্যে আমাদের এগিয়ে আসতে হবে।’

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন