রাজপথে দিল্লির হাজার হাজার পুলিশের বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে নেমেছে হাজার হাজার পুলিশ। আইনজীবীদের হাতে পর পর মার খাওয়ার ঘটনায় দিল্লি সদরদপ্তরের সামনে বিক্ষোভ করছে পুলিশ কর্মীরা।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার মোকাবিলা করতে, বাইরে বেরিয়ে আসেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাটনায়ক। বাহিনীর বিক্ষোভরত সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ করেন। কথা দেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও।

মঙ্গলবার সকাল থেকেই দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে জমায়েত হয় পুলিশ কর্মীরা। গোটা সদর দপ্তর ঘিরে ফেলেন তারা। তবে কোনও স্লোগান নয়, চিৎকার নয়, শুধু নীরব প্রতিবাদ। হাতে হাতে প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘আমরা দুঃখিত। আমরা পুলিশ। আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের পরিবার নেই। আমাদের কোনো মানবিক অধিকারও নেই।’ অনেকের হাতে প্ল্যাকার্ড, ‘আমরা বিচার চাই।’

শনিবার দিল্লির তিসহাজারি আদালতে গাড়ি রাখা নিয়ে পুলিশ ও আইনজীবীদের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। পুলিশ ও আইনজীবী মিলিয়ে আহত হন ২৮ জন। বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। ভাঙচুর করা হয় ২০টি গাড়িতে। ওই ঘটনায় প্রবল ক্ষুব্ধ দিল্লির পুলিশ।

বিক্ষোভরত পুলিশদের পাশে দাঁড়িয়েছেন দিল্লি পুলিশের প্রাক্তন শীর্ষ কর্মকর্তাদের অনেকেই। দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরাজ কুমার টুইট করে বলেন, ‘বাহিনীর কোনো নেতা নেই। বাহিনীর সদস্যদের মধ্যে একতা নেই। একজন সহকর্মী আক্রান্ত হলে বাকিরা তাকে বাঁচাতে যাচ্ছেন না।’

ঠিক একইভাবে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা শুরু হয় বাহিনীর অভ্যন্তরে ও সামাজিক মাধ্যমে। পুলিশ কর্মীরা দাবি করেন— তলানিতে ঠেকেছে গোটা বাহিনীর মনোবল।

মঙ্গলবার পুলিশের এই বিক্ষোভে নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তড়িঘড়ি সদর দপ্তরের বাইরে বেরিয়ে আসেন পুলিশ কমিশনার। তিনি বাহিনীর সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ করেন। বলেন, ‘এটা পুলিশের পরীক্ষার সময়।’ আশ্বাস দেন, পুলিশের ওপর হামলার ঘটনায় দোষীরা শাস্তি পাবেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026