© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের মেহেরুন নিহত

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের মেহেরুন নিহত
own-reporter
০৭:৩৩ পিএম | ০৮ নভেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটিতে সড়ক দুর্ঘটনায় মেহেরুন চৌধুরী (১৯) নামে এক বাংলাদেশি তরুণী মারা গেছেন। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেহেরুন মুন্সীগঞ্জের গজারিয়ার লুৎফর চৌধুরী মিঠুর কন্যা। তিনি যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটিতে সড়ক দুর্ঘটনায় মেহেরুন চৌধুরী (১৯) নামে এক বাংলাদেশি তরুণী মারা গেছেন।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মেহেরুন মুন্সীগঞ্জের গজারিয়ার লুৎফর চৌধুরী মিঠুর কন্যা। তিনি যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন।

পুলিশের উদ্বৃতি দিয়ে মেলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নুরুল হাসান জানান, মঙ্গলবার ফিলাডেলফিয়া সিটিতে সড়ক দুর্ঘটনায় মেহেরুন চৌধুরীর বিএমডব্লিউর সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

দুর্ঘটনায় তিনি ও তার ভাই আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে নিয়ে যায় পুলিশ।

মেহেরুনের ভাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মেহেরুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন