© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পকে ভারতীয়দের পূজা করার ভিডিও ভাইরাল

শেয়ার করুন:
ট্রাম্পকে ভারতীয়দের পূজা করার ভিডিও ভাইরাল
international-desk
০৭:১০ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় নারী-পুরুষদের পূজা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার রুশ গণমাধ্যম আরটি’র ফেসবুক পেজ ‘RT Play’ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এরপরই ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

৩৫ সেকেণ্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পূজার আসনে ট্রাম্পের ছবি বসিয়ে তার কপালে তিলক দিচ্ছেন। মাটিতে কপাল ঠেকিয়ে ট্রাম্পকে ভক্তি করছেন সেই ব্যক্তি। ওই সময় কয়েকজন নারীকেও মার্কিন প্রেসিডেন্টকে পূজা করতে দেখা গেছে।

এরপর গাছের নিচে ট্রাম্পের ছবি বসিয়েও এক ব্যক্তিকে পূজা করতে দেখা গেছে ভিডিওতে।

ভিডিওটির শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাসতে দেখা গেছে। 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন