© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিল নাডুতে ভারি বর্ষণে দেয়াল ধসে নিহত ১৭

শেয়ার করুন:
তামিল নাডুতে ভারি বর্ষণে দেয়াল ধসে নিহত ১৭
international-desk
০৩:৫৩ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৯

ভারতের নামিল নাডুতে ভারি বৃষ্টিপাতে দেয়াল ধসে দুই শিশুসহ ১৭ জন মারা গেছেন। সোমবার ভোর ৫টার দিকে রাজ্যের কোয়িমবাতোর জেলার নাদুর গ্রামে দেয়াল ধসের এই ঘটনা ঘটে।

ভারতের নামিল নাডুতে ভারি বৃষ্টিপাতে দেয়াল ধসে দুই শিশুসহ ১৭ জন মারা গেছেন।

সোমবার ভোর ৫টার দিকে রাজ্যের কোয়িমবাতোর জেলার নাদুর গ্রামে দেয়াল ধসের এই ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, কয়েকটি বাড়ির ঘুমন্ত বাসিন্দাদের উপর একটি কম্পাউন্ডের ২০ ফুট উঁচু দেয়াল ধসে পড়ে। এতে ১৭ জনের প্রাণহানি ঘটে।

এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে তামিল নাডু রাজ্য সরকার।

কোমোরিনের কাছে ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় এর প্রভাবে তামিল নাডুতে কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে।

ভারি বর্ষণের ফলে চেন্নাই, টুটিকোরিন, টিরুভাল্লুর ও কানচীপুরামে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে।

চেন্নাইয়ে ১৭৬টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। নিচু এলাকার পানি সরানোর জন্য ৬৩০টি পানির পাম্প ও গাছ সরানোর ছয়টি মেশিন প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে নৌকা দিয়ে লোকজনকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে চেন্নাই সিটি কর্পোরেশন।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন