© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুদানে সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

শেয়ার করুন:
সুদানে সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু
international-desk
০২:৩৮ পিএম | ০৪ ডিসেম্বর, ২০১৯

সুদানের রাজধানী খার্তুমে একটি সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩০ জন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

মঙ্গলবার একটি গ্যাস ট্যাংকার আনলোড করার সময় বিস্ফোরিত হয়ে উড়ে গিয়ে পাশের মালপত্রের স্তূপের ভিতরে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগুনে কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। হতাহতদের মধ্যে বহু দেশের নাগরিকরা আছেন। এর মধ্যে এশিয়ার কয়েকটি দেশের নাগরিকরা আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবক হুসেইন ওমর বলেন, আমি ১৪ টি মৃতদেহ টেনে বের করেছি। সেগুলো পুরোপুরি দগ্ধ ছিল।

আহতদের চিকিৎসার জন্য রক্ত দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সুদান সরকার।

কারখানাটিতে অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির অভাব ছিল এবং যত্রতত্র দাহ্য বস্তু স্তূপ করে রাখা ছিল বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন