জেলে বসে গণিতের জটিল সমস্যার সমাধান

হলিউডের চলচ্চিত্রে এমন ঘটনা হয়তো প্রায়ই দেখা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি ক্রিস্টোফার হ্যাভেনস যা করেছেন তা গল্পকেও হার মানায়। তিনি কারাগারেই উচ্চতর গণিতের দীক্ষা নিয়েছেন। শুধু তাই নয়, প্রাচীন জটিল এক গাণিতিক সমস্যারও সমাধান করে ফেলেছেন তিনি- যা প্রকাশ হয়েছে গণিত বিষয়ক একটি গবেষণা জার্নালেও। খবর ডয়েচে ভেলে

ক্রিস্টোফার হ্যাভেনস স্কুলের গণ্ডি পেরুতে পারেননি, পাননি কোনো চাকরিও। এক পর্যায়ে হয়ে পড়েন মাদকাসক্ত। পেয়েছেন খুনের দায়ে ২৫ বছরের কারাদণ্ড। চল্লিশ বছর বয়সি হ্যাভেনস এরমধ্যে নয় বছর কারাগারে কাটিয়েছেন, সামনে রয়েছে তার আরও ১৬ বছরের বন্দিজীবন।

কিন্তু জেলে তার দিনগুলো আর আট-দশজন কয়েদির মতো নয়। বন্দিদশায় নিজেকে তিনি গণিতপ্রেমী হিসেবে আবিষ্কার করেন। শুরু করেন উচ্চতর গণিতের পাঠ নেয়া।

জেলখানায় তা মোটেও সহজ ছিল না। চিঠি পাঠিয়ে তিনি যে বইগুলোর অর্ডার দিতেন বাহিরে সেগুলো আটক করত কারারক্ষীরা। একপার্যায়ে তিনি কারা কর্তৃপক্ষের সঙ্গে একটি দফারফা করতে সক্ষম হন। অন্য বন্দিদের অঙ্ক শেখানোর বিনিময়ে তাকে শুধু পাঠ্যবই আনার অনুমতি দেয়া হয়। কিন্তু সেগুলো তার জন্য যথেষ্ট ছিল না। তাই তিনি গণিতের জার্নালের বিভিন্ন সংখ্যার প্রকাশকদের কাছে চিঠি লিখতে শুরু করেন। বিভিন্ন হাত ঘুরে একটি চিঠি আসে গণিতের অধ্যাপক উমব্যার্তো চেরুতির কাছে।

সিয়াটলে বন্দি হ্যাভেনসের অঙ্কের দৌড় জানতে তিনি একটি জটিল গাণিতিক সমস্যা পাঠান তাকে। কিছুদিনের মধ্যেই ১২০ সেন্টিমিটার লম্বা কাগজে বিরাট এক ফর্মুলা লিখে সঠিকভাবেই সমাধান পাঠান হ্যাভেনস।

অধ্যাপক চেরুতি সে সময় প্রাচীন একটি গ্রিক গাণিতিক সমস্যা বা তত্ত্ব নিয়ে গবেষণা করছিলেন, যার উপর ভর করে এমনকি গড়ে উঠেছে আধুনিক ক্রিপ্টোগ্রাফি। সেই গবেষণায় তিনি সঙ্গী করেন হ্যাভেনসকে। জেলে বসে কোনো ক্যালকুলেটর বা ডিজিটাল ডিভাইস ছাড়াই প্রথমবারের মতো সংখ্যার সেই ধাঁধা উন্মোচন করে ফেলেন হ্যাভেনস।

তার প্রমাণকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে সহায়তা করেন চেরুতি। ২০২০ সালের জানুয়ারিতে এই দু’জনের যৌথ গবেষণাটি প্রকাশিত হয়েছে গণিতের জার্নাল ‘রিসার্চ ইন নাম্বার থিওরি'তে।

হ্যাভেনস যে শুধু নিজে গাণিতিক সমস্যার সমাধান করছেন তাই নয়। জেলখানায় অনেক বন্দির মধ্যেই তিনি সংখ্যার মোহ ছড়িয়ে দিয়েছেন। তাদের নিয়ে গড়ে তুলেছেন ম্যাথ ক্লাব, যার সদস্য এখন ১৪ জন।

জেলের বাকি ১৬ বছরের বন্দিজীবন গণিতেই ডুবে থাকতে চান হ্যাভেনস। যাকে তিনি দেখছেন সমাজের প্রতি তার ঋণ শোধ হিসেবে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026