© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভবনে আগুন, জীবন বাঁচাতে চারতলা থেকে ফেলা হলো দুই শিশুকে

শেয়ার করুন:
ভবনে আগুন, জীবন বাঁচাতে চারতলা থেকে ফেলা হলো দুই শিশুকে
international-desk
০৬:৫৯ পিএম | ২৬ জুলাই, ২০২০

বহুতল ভবনে জ্বলছে আগুন। চারদিকে উড়ছে ধোয়ার কুণ্ডলী। এসময় এক ফ্ল্যাটের বাসিন্দারা তাদের দুই শিশুকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। ভবনটির নিচে দাঁড়িয়ে থাকা লোকজন এসময় দুই শিশুকে লুফে নেয়।

বহুতল ভবনে জ্বলছে আগুন। চারদিকে উড়ছে ধোয়ার কুণ্ডলী। এসময় এক ফ্ল্যাটের বাসিন্দারা তাদের দুই শিশুকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। ভবনটির নিচে দাঁড়িয়ে থাকা লোকজন এসময় দুই শিশুকে লুফে নেয়।

ফ্রান্সের গ্রেনোবল শহরে এমনই এক ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নিচে ফেলানো ওই দুই শিশুর বয়স ৩ ও ১০ বছর।

ভিডিওতে দেখা যায়, বহুতল ওই ভবনটির একটি অংশে আগুন জ্বলছে। নিচে দাড়িয়ে লোকজন সে দৃশ্য দেখছে। এমন সময় চারতলার ওপর থেকে এক শিশুকে নিচে ফেলানো হয়। নিচে দাড়িয়ে থাকা লোকজন ওই শিশুকে লুফে নেয়। কিছুক্ষণ পর আবারো আরেক শিশুকে নিচে ফেলানো হয়। তাকেও লোকজন লুফে নেয়।

এ ঘটনায় দুই শিশুর শারীরিক কোনো ক্ষতি হয়নি। তবে ফ্ল্যাটের ধোঁয়ায় দুই জনেরই শ্বাসকষ্ট বেড়েছে। তাই তাদের হাসপাতালে ভর্তি করে শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়। এদিকে দুই শিশুকে লুফে নেয়ার সময় দুইজনের হাত ভেঙ্গে যায়। এ ঘটনায় ওই ভবনের ১৭ জনকে হাসপাতালে পাঠাতে হয়। সূত্র: বিবিসি বাংলা

টাইমস/এইচইউ

মন্তব্য করুন