© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাসী হামলায় কঙ্গোয় নিহত ৫৮

শেয়ার করুন:
সন্ত্রাসী হামলায় কঙ্গোয় নিহত ৫৮
international-desk
০৫:৫১ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২০

কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এঘটনা ঘটে। হামলার ঘটনায় কঙ্গো পুলিশ স্থানীয় উগ্র মিলিশিয়া গ্রুপকে দায়ি করেছে।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এঘটনা ঘটে। হামলার ঘটনায় কঙ্গো পুলিশ স্থানীয় উগ্র মিলিশিয়া গ্রুপকে দায়ি করেছে।

কঙ্গোর ইটুরি প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আডজিও গিডি’র বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইটুরির ইরুমু এলাকায় হামলার পর স্থানীয় অনেক মানুষ পালিয়ে গেছে। কঙ্গোর উগ্রবাদী অ্যালাইহেড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে।

আডজিও গিডি আরও জানান, এর আগে মঙ্গলবার প্রথম দফার হামলায় ২৩ জন এবং বৃহস্পতিবার দ্বিতীয় দফা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন।

এএফপি বলছে, উগান্ডার একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে ১৯৯০ সালের দিকে এডিএফ প্রতিষ্ঠিত হয়। গত নভেম্বরে ডিআর কঙ্গো এই গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই বিদ্রোদী এই গ্রুপটি থেমে থেমে কঙ্গোর বিভিন্ন এলাকায় অতর্কিতে হামলা চালায়।

এর আগে কঙ্গোর শাবি এলাকায়ও হামলা চালায় এডিএফ। ওই হামলার সময় বেশ কয়েকজন অপহরণের শিকার হন। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। অনেক শিশু, নারী ও বৃদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন