ভ্যাকসিন নিয়ে কূটনৈতিক মিশনে চীন, বাংলাদেশ পাবে ফ্রি এক লাখ ডোজ

করোনাভাইরাসের ভ্যাকসিনের এক লাখ ডোজ বাংলাদেশকে ফ্রি উপহার দেয়ার ঘোষণা দিয়েছে চীন। বাংলাদেশসহ চীনের এ উপহার পাবে ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশ। ধারণা করা হচ্ছে করোনা ভ্যাকসিনকে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছে শি জিং পিং সরকার।

চীনের পররাষ্ট্রমন্ত্রণায়ের এক বিবৃতিতে সম্প্রতি জানানো হয়, শি জিনপিং বলেছেন, এ ভ্যাকসিন চীনও ইন্দোনেশিয়ার সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।

শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের বেইজিং ব্যুরোর প্রতিনিধি সুই-লি উই বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীকে নিয়ে ট্রায়াল চালাবে করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্সকে উদ্ধৃত করে প্রতিবেদনে সুই উই লিখেছেন, চীনা কোম্পানিটি বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ডোজ ফ্রি ভ্যাকসিন দিতে রাজি হয়েছে।

প্রতিবেদনের একটি অংশ বলা হয়েছে, বৈশ্বিক করোনা মহামারী ঠেকাতে ভ্যাকসিন তৈরির দৌড়ে এখন পর্যন্ত চীন-রাশিয়া সবার শীর্ষে। রাশিয়া এরই মধ্যে জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে। ‘স্পুটনিক ভি’ নামের ওই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল এখনো শেষ না হলেও প্রথম দুই ধাপে ভ্যাকসিনটি সফল হয়েছে।

অপরদিকে চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে রয়েছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

জানা গেছে, বাংলাদেশ সরকার এরই মধ্যে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিডিডিআরবি’কে। সংস্থাটি কয়েক দিন ধরে বলে আসছে, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026