© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সের পর্যটকবাহী দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

শেয়ার করুন:
ফ্রান্সের পর্যটকবাহী দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রতিকী ছবি

international-desk
১১:৩০ এএম | ১১ অক্টোবর, ২০২০

ফ্রান্সে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ছোট আকারের এসব বিমানে পর্যটকরা ভ্রমণ করে থাকেন।

ফ্রান্সে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ছোট আকারের এসব বিমানে পর্যটকরা ভ্রমণ করে থাকেন।

দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি বিমানের মধ্যে তিনজন পর্যটক ছিলো। অপরটিতে শুধু পাইলট ছিলো। দুর্ঘটনায় দুই বিমানের সবাই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছে, সংঘর্ষের পরই বিমান দুটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন