© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত

শেয়ার করুন:
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত
international-desk
০২:২৯ পিএম | ২৯ জানুয়ারি, ২০১৯

বিয়ে বাড়ি থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অন্য একটি বাসের সাথে সংঘর্ষে একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। ভারতের মধ্যপ্রদেশে এ দুর্ঘটনা ঘটে। 

বিয়েবাড়ি থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অন্য একটি বাসের সাথে সংঘর্ষে একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এ দুর্ঘটনা ঘটে। 

সোমবার স্থানীয় সময় রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত ১২টার দিকে বিয়ের অনুষ্ঠান থেকে গাড়িযোগে বাড়ি ফিরছিলেন তারা। অপরদিক থেকে আসা একটি বাসে মুখোমুখি সংঘর্ষে বিয়েবাড়ি থেকে আসা বাসটি অন্তত ৫০ ফুট নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা ১২ জন যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক টুইটবার্তায় মোদি বলেন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সংঘটিত এই দুর্ঘটনা খুবই মর্মান্তিক। যারা প্রিয়জনদের হারালেন তাদের প্রতি আমার সমবেদনা রইলো। সূত্র: এনডিটিভি, জি নিউজ।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন