ইসরাইলকে স্বীকৃতি দিতে ব্যাপক চাপ আসছে : ইমরান খান
ফাইল ছবি
ইসরাইলকে স্বীকৃতি দিতে ও সম্পর্ক স্বাভাবিক করতে বন্ধুপ্রতিম দেশগুলো থেকে চাপ আসছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইসরাইলকে স্বীকৃতি দিতে ও সম্পর্ক স্বাভাবিক করতে বন্ধুপ্রতিম দেশগুলো থেকে চাপ আসছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে ইমরান খানকে উদ্ধৃতি করে বলা হয়েছে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর চাপের মুখে রয়েছে পাকিস্তান। তবে ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত ইসলামাবাদ সেটা করতে চায় না।
ইমরান আরও বলেছেন, আমরা চাই না আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক। আমরা ফিলিস্তিনের ব্যাপারে ন্যায়সঙ্গত একটি সমাধানের অপেক্ষায় আছি।
পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, ফিলিস্তিনিদের দাবিগুলোর সঙ্গে পাকিস্তান সব সময় কট্টর ভাবে একমত। জাতিসংঘসহ বিশ্বের যেকোনো বড় মঞ্চে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বরাবর সোচ্চার ছিলেন ইমরান খান। কাজেই এটা এখন স্পষ্ট যে, ফিলিস্তিন ও ইসরাইল ইস্যূতে বেশ বিড়ম্বনায় পড়েছেন মি. খান।
টাইমস/এসএন