© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

শেয়ার করুন:
ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
international-desk
১২:৫৭ পিএম | ২০ নভেম্বর, ২০২০

ভারতের উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ছয় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া

ভারতের উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ছয় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আশপাশের আরও কয়েকজন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজ্যের প্রতাপগড়ের প্রয়াগরাজ-লক্ষ্ণৌ মহাসড়কে সড়কের পাশে থাকা ট্রাকে এসইউভি কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

এসপি অনুরাগ আরিয়া বলেন, দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। বাকি আটজনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া বলেন, চাকা পাংচার হয়ে যাওয়ায় ট্রাকটি সড়কের পাশে রাখা ছিল। এ সময় এসইউভি কারটি দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে এসইভি কারের অর্ধেক টেনে বের করে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন