ইউরোপীয় দেশগুলোতে  প্রতি ১৭ সেকেন্ডে ১ জনের মৃত্যু

ইউরোপীয় দেশগুলোতে আশঙ্কাজনকভাবে বাড়ছে  করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে,  ইউরোপে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ২৯ হাজার মানুষ মারা গেছে। হিসাব করে দেখা গেছে, প্রতি ১৭ সেকেন্ডে করোনায় এক ব্যক্তির মৃত্যু হচ্ছে। আগামী ছয় মাস ইউরোপীয় দেশগুলোকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।

সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।  ক্লুগ আরও বলেন, কিছু দেশে লকডাউন কড়াকড়ি করার মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র পরিসংখ্যান অনুযায়ী ইউরোপে এ পর্যন্ত এক কোটি ৫৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং তিন লাখ ৫৪ হাজার মানুষ মারা গেছে। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগ ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানির নাগরিক। এসব দেশের মধ্যে ব্রিটেনে সর্বাধিক ৫৩ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। অন্যদিকে আক্রান্তদের সংখ্যার দিক থেকে ফ্রান্স সবচেয়ে এগিয়ে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

হ্যান্স ক্লুগ বলেছেন, বিশ্বের মোট কোভিড আক্রান্ত রোগীর ২৬ শতাংশ এবং মোট মৃত্যুবরণকারীদের ২৮ শতাংশ ইউরোপের অধিবাসী।

 

টাইমস/আরএ

Share this news on:

সর্বশেষ

img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে টলিউডে মহামুখোমুখি? রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026