© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একজনের মিথ্যার কারণে ১৭ লাখ মানুষ আটকা

শেয়ার করুন:
একজনের মিথ্যার কারণে ১৭ লাখ মানুষ আটকা
international-desk
০৪:০২ পিএম | ২১ নভেম্বর, ২০২০

মিথ্যা কখনোই মুক্তির উপায় হতে পারে না। সেটা আবারও প্রমাণ হয়েছে অস্ট্রেলিয়ায়। একজন মানুষের মিথ্যার কারণে দেশটির ১৭ লাখ মানুষ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। একজন ব্যক্তির নিজের করোনা পজিটিভ হওয়ার খবর লুকানোর কারণে এখন গোটা অঙ্গরাজ্যে চলছে লকডাউন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের একটি পিৎজা শপের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েও বিষয়টি গোপন করে কর্মস্থলে কাজ করে যাচ্ছিলেন। এসময় কাস্টমাররা খুব সহজেই ওই ব্যক্তির সংস্পর্শে আসে। পরে পিৎজা শপের ওই কর্মীর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি ফাঁস হয়ে যায়।

সাউথ অস্ট্রেলিয়ার মুখ্যমন্ত্রী মার্শাল জানিয়েছেন, একজন ব্যক্তির মিথ্যার কারণে বা তথ্য গোপন করার কারণে আজ পুরো অঙ্গরাজ্যটি লকডাউনের শিকার। ১৭ লাখ মানুষ আটকা পড়েছেন মাত্র একজন ব্যক্তির মিথ্যার কারণে। এঘটনা জানাজানি হওয়ায় মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়েছে।

ওই অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার গ্র্যান্ট স্টিভেন্স বলেছেন, পিৎজা বারটিকে সংক্রমণের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখনো মিথ্যার আশ্রয় নেয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিষয়টি আরও পর্যবেক্ষণ করা হবে।

প্রসঙ্গত, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯০৭ অস্ট্রেলীয় নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৮শ’ ছাড়িয়েছে আগেই।

টাইমস/এসএন

মন্তব্য করুন