ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল। বিমানটি দেশটির শ্রীবিজয়া এয়ার লাইন্সের।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাওয়াতী বলেন, পশ্চিম কালিমান্টান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা করে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি। এ মুহূর্তে বিষয়টি নিয়ে সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এবং ট্রান্সপোর্ট সেফটি অথরিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এদিকে শ্রীবিজয়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, তারা এখনো ফ্লাইট এসজে-১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। সেটির বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার সময় এখনো আসেনি।

স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৬২ জন আরোহী ছিল। যার মধ্যে ৭ শিশু। ক্রু ছিলেন ৬ জন। ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বোয়িং ৭৩৭-৫০০ মডেল বিমানটি ২৭ বছর পুরানো।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026