ওয়াশিংটনে জরুরি অবস্থার অনুমোদন দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানায়, আগামী সপ্তাহে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ ঘিরে নিরাপত্তা হুমকি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুমোদনের ফলে কেন্দ্রীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জরুরি পরিস্থিতির প্রভাব মূল্যায়নের মাধ্যমে তা নিরসনে পদক্ষেপ নিতে পারবে।

এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সতর্ক করে দিয়ে বলে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র জুড়ে আরও সশস্ত্র বিক্ষোভ ঘটাতে পারেন ট্রাম্প সমর্থকরা। সংস্থাটি জানিয়েছে, ২০ জানুয়ারির আগে ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটলসহ ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গ্রুপগুলো সমবেত হওয়ার পরিকল্পনা করছে।

গত ৬ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। এসময় এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ঘটনার পর রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে ডেমোক্র্যাটরা।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026