অভিশংসনে সমর্থন নেই পেন্সের, সহিংসতা বাড়বে জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার বিষয়ে ভোটের জন্য প্রস্তুত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অন্তত পাঁচ জন রিপাবলিকান সদস্য অভিশংসন উদ্যোগের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সমর্থন দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রস্তাবটি অনুমোদনে মার্কিন প্রতিনিধি পরিষদে ২২৩-২০৫ ভোট পড়ে।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ জানুয়ারি) পরিষদে ভোটের কয়েক ঘণ্টা আগে পেলোসিকে এক চিঠিতে পেন্স জানিয়ে দেন, এই প্রস্তাব অনুমতি দেবেন না তিনি। তার মতে এই মুহূর্তে এমন আবেগ দেশকে আরও বিভক্ত করবে এবং অশান্তি সৃষ্টি করবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব নিয়ে স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে। তবে মেয়াদের শেষ সময়ে তাকে অভিশংসনের জন্য ডেমোক্র্যাট শিবিরের প্রচেষ্টাকে পুরোপুরি হাস্যকর বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

মঙ্গলবার টেক্সাসে সীমান্ত দেয়াল পরিদর্শনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, তাকে অভিশংসনের উদ্যোগ ব্যাপক ক্ষোভ ও বিভক্তির জন্ম দিচ্ছে। যা যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক বলে অ্যাখায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এসময় ট্রাম্প জোরালো ভাবে দাবি করেন, ক্যাপিটলে হামলায় উসকে দেয়া অভিযোগে তাকে অভিশংসিত করা হলে আরও সহিংসতা হতে পারে।

আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেবেন। তবে এই শপথ নেয়াকে কেন্দ্র করে ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা যুক্তরাষ্ট্রে ব্যাপক সহিংসতা চালাতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প নিজেই ওয়াশিংটনে জরুরি অবস্থার জারির অনুমতি দিয়েছেন।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026
img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026