রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক, নিহত ৮
ভারতের কর্ণাটকের পাথরখনি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
ভারতের কর্ণাটকের পাথরখনি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কর্ণাটকের শিবমোগা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আশেপাশের ২০ কিলোমিটার পর্যন্ত এলাকায় কম্পন অনুভূত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডিনামাইট নাকি অন্য কোনো কিছুর কারণে এ বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের পর কর্ণাটকের ওই পাথরখনি এলাকার একটি রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙ্গে পড়েছে অসংখ্য ভবনের জানালার কাচ।

কর্ণাটকের স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথরখনিতে বিস্ফোরণটি হতে পারে। খনিতে এখনও অনেক বিস্ফোরক থাকতে পারে। যে কারণে পুলিশকে সেখানে ঢুকতে দেয়া হয়নি। বোম্ব ডিসপোজাল ইউনিট কল করা হয়েছে।
এঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মূখ্যমন্ত্রী।
টাইমস/এসএন