© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক

শেয়ার করুন:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক
international-desk
০৩:৩০ পিএম | ০৬ মার্চ, ২০২১

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২০৫ বিদেশিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং নেপালের নাগরিকরা রয়েছেন। আটকদের বেশির ভাগই নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন পুলিশ।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদমের বরাতে বিবিসি জানিয়েছে, করোনার বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। আটকদের অনেকের কাছেই করোনা পরীক্ষার কাগজ ছিল না বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি বলছে, কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) শ্রম বিভাগের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই অ্যাপার্টমেন্টে বসবাসরত ৪২৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তার মধ্যে ২০৩ জন পুরুষ ও দুই মহিলার কাজের কোনও নথি পাওয়া যায়নি। যে কারণে তাদের আটক করে পুলিশ।

টাইমস/এসএন

মন্তব্য করুন