ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব তুরস্কের

ইসরায়েলি হামলা থেকে ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর জরুরি ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাব দেয় প্রভাবশালী এ মুসলিম দেশটি। দখলকৃত ফিলিস্তিনের জন্য ‘ইন্টারন্যাশনাল প্রটেকশন ম্যাকানিজম’ নামে ওই বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে আঙ্কারা।

২০১৮ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবের আওতাতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত ভাবেই এই ধরনের বাহিনী গঠন সম্ভব বলে ওআইসিকে আশ্বস্ত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

মেভলুত কাভুসোগলু ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায়বিচার ও মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন মুসলিম বিশ্ব প্রত্যাশা করছে ওআইসি নেতৃত্ব এবং সাহস প্রদর্শন করবে। প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগ্রহী দেশগুলোর সামরিক এবং আর্থিক অনুদানের মাধ্যমে আন্তর্জাতিক বাহিনী গঠন করে ফিলিস্তিনিদের শারিরীক সুরক্ষা নিশ্চিত করা উচিত। অন্য কোনো বিবেচনা থাকা উচিত নয়। এখন আমাদের একতা এবং সিদ্ধান্তগ্রহণের কার্যকারিতা প্রদর্শনের সময়।

এর আগে ফিলিস্তিনিদের রক্ষায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তবে ওআইসি’র সভায় এই ধরনের আন্তর্জাতিক বাহিনী গঠনের বিস্তারিত নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবেই সীমাবদ্ধ ছিল এটি।

 

টাইমস/এসজে

 

Share this news on:

সর্বশেষ

img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026