© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন জোটের হামলায় সিরিয়ায় নিহত ৪৩

শেয়ার করুন:
মার্কিন জোটের হামলায় সিরিয়ায় নিহত ৪৩
international-desk
১১:১৪ এএম | ১৮ নভেম্বর, ২০১৮

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৩জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। খবর এএফপি'র।

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৩জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। খবর এএফপি'র।

সিরিরায় পূর্বাঞ্চলীয় আবু হুসন নামের একটি গ্রামে শনিবার এই হামলার ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, শনিবার আবু আল হাসান গ্রামে ওই হামলা চালানো হয়। হামলায় ১৭ শিশু ও ১২ নারীসহ ৪৩ জন নিহত হয়েছেন।

সিরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাও বিমান হামলার ব্যাপারে নিশ্চিত করে ৪০ জন নিহতের খবর জানিয়েছে । আইএস সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাকও জানিয়েছে এই হামলায় ৪০ জন নিহত হয়েছে।

তবে এ ঘটনায় মার্কিন জোট এখনও কোনো মন্তব্য প্রকাশ করেনি।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ১৯১ জন বেসামরিক নিহত হয়েছে। এর মধ্যে অনেক আইএস পরিবার ছিল।  

মন্তব্য করুন