© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউ জার্সিতে ছিনতাইকারীর গুলিতে এক ভারতীয় নিহত

শেয়ার করুন:
নিউ জার্সিতে ছিনতাইকারীর গুলিতে এক ভারতীয় নিহত
international-desk
০৩:৫৭ পিএম | ১৮ নভেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজ বাসার সামনে ছিনতাইকারীর গুলিতে সুনীল এডলা (৬১) নামে এক ভারতীয় নিহত হয়েছেন। নিহত সুনীল তেলেঙ্গানার মেদাক জেলার বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজ বাসার সামনে ছিনতাইকারীর গুলিতে সুনীল এডলা (৬১) নামে এক ভারতীয় নিহত হয়েছেন। নিহত সুনীল তেলেঙ্গানার মেদাক জেলার বাসিন্দা।

স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউ জার্সির ভেন্টনর শহরে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন সুনীল।

শুক্রবার অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

জবানবন্দিতে সে জানিয়েছে, গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে সুনীলকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা হয়েছে।

মন্তব্য করুন