© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

শেয়ার করুন:
১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত
central-desk
০৩:২৮ পিএম | ১০ মার্চ, ২০১৯

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ১৫৭ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের। এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স বিমানটি ইথিওপিয়ার স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে। বিমানটিতে ১৪৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ১৫৭ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের।

এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স বিমানটি ইথিওপিয়ার স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে। বিমানটিতে ১৪৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে দক্ষিণপূর্বে বিশফটু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।

নাম প্রকাশ না করে এয়ারলাইন্সটির এক মুখপাত্র বলেছেন, ‘রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে এটি ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।’

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন।

এই বিবৃতিতে এয়ারলাইন্স কোম্পানিটি জানিয়েছে, বিশফটু শহরের কাছে বিধ্বস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

তারা এখন পর্যন্ত হতাহতের সংখ্যা উল্লেখ করেনি।

বিবৃতিতে আরো  বলা হয়, ইথিওপিয়ার এয়ারলাইন্সের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। জরুরি সেবার কাজে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন