'ডিম বালকের' মহানুভবতা

অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মুসলিমবিদ্বেষী মন্তব্যের জেরে তার মাথায় ডিম ভেঙে বিশ্বজুড়ে হিরো বনে গেছেন দেশটির ১৭ বছর বয়সী কিশোর উইল কনোলি। বিশ্বজুড়ে সবাই ভালোবেসে তার নাম দিয়েছে ‘ডিম বালক’।

শনিবার অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার সংবাদ সম্মেলনে কথা বলার সময় তার মাথায় ডিম ভাঙেন উইল। সঙ্গে সঙ্গে ফ্রেজার এই কিশোরের গালে দুই বার থাপ্পড় মারেন। এরপরই ফ্রেজারের কয়েকজন সমর্থক ওই কিশোরকে ধরে মেঝেতে শুয়ে ফেলেন এবং তার মাথা চেপে ধরেন।

এই ঘটনার পরেও সিনেটর ফ্রেজার অ্যানিং এবং তার সমর্থকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন না উইল কনোলি। উপরন্তু ‘মানি ফর এগবয়’ নামের একটি তহবিলে জমা পড়া ৫০ হাজার ডলারের সবটাই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হতাহতদের পরিবারকে দিতে চান তিনি।

উইল এর আইনজীবী পিটার গর্ডন মঙ্গলবার মেলবোর্নে সাংবাদিকদের বলেন, 'সাহসী' উইল কনোলিকে 'ডিম বালক'-কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডেকেছিল। মঙ্গলবার বিকালে পুলিশ উইলকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে এবং তার বিরুদ্ধে করা তদন্তও স্থগিত রয়েছে।

অস্ট্রেলিয়ার সিনেটরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, উইল কনোলি সিনেটর ফ্রেজার অ্যানিং এবং তার সমর্থকদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন না। তাকে দেয়া সমস্ত টাকা ক্রাইস্টচার্চে হতাহত পরিবারের কাছে যাবে।

কিন্তু পুলিশ উইলের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো ইঙ্গিত তিনি এখনো পাননি। তবে পুলিশ চাইলেই তা করতেই পারে।

পুলিশ উইলের সঙ্গে অসাধারণ ব্যবহার করছে বলেও জানান তিনি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় এক বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় প্রাণ হারান ৫০ জন মুসলমান। যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছে। কিন্তু হামলাকারীর সমালোচনার বদলে, গোটা ঘটনার জন্য মুসলিম অভিবাসী ও শরণার্থীদেরই দায়ী করেন অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং। তার এই মন্তব্যের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরদিন মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে তার মন্তব্যের প্রতিবাদ জানান হ্যাম্পটনের কিশোর উইল কনোলি। এই ঘটনার পরেই সে রীতিমতো হিরো বনে যায়।

অপরদিকে, অস্ট্রেলিয়ান গ্রিনস পার্টি জানিয়েছে, তারা নির্বাচন পর্যন্ত সংসদ থেকে সিনেটর অ্যানিংকে স্থগিত করার চেষ্টা করবে।  

গ্রিনসের নেতা রিচার্ড ডি নাটালে বলেন, এই ঘটনার পর আর সিনেটরকে ভোটারদের সামনে যাওয়ার অনুমতি দেয়া উচিত নয়।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026