© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: ৩ বাংলাদেশি গ্রেফতার

শেয়ার করুন:
দিল্লিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ:  ৩ বাংলাদেশি গ্রেফতার
international-desk
০২:৩১ পিএম | ২৪ নভেম্বর, ২০১৮

ভারতের দিল্লিতে সন্দেহভাজনভাবে ডাকাত দলের বাংলাদেশি ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধের পর তাদের গ্রেফতার করা হয় বলে জানায় দেশটির পুলিশ।

ভারতের দিল্লিতে সন্দেহভাজনভাবে ডাকাত দলের বাংলাদেশি ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধের পর তাদের গ্রেফতার করা হয় বলে জানায় দেশটির পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দিল্লির তাইমুর নগরের একটি বাড়িতে তারা ডাকাতির চেষ্টা করছিল। বিষয়টি পুলিশ টের পেলে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ডাকাত সদস্য আহত হয়।

পুলিশ বলছে, গ্রেফতাররা বেঙ্গালুরু ও দিল্লিতে ডাকাতি করতো এবং ভারতের স্থানীয় ডাকাতদের সঙ্গে তাদের যোগাযোগ আছে।

মন্তব্য করুন