© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

শেয়ার করুন:
তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত
international-desk
১২:০২ পিএম | ২৭ নভেম্বর, ২০১৮

তুরস্কের ইস্তানবুলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চার সেনা নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্কের ইস্তানবুলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চার সেনা নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইস্তানবুলের গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তানবুলের সামানদিরা ঘাঁটি থেকে উড়ে হেলিকপ্টারটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছিল।

বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি আবাসিক এলাকার মধ্যে বিধ্বস্ত হয়েছে এবং হেলিকপ্টারের টুকরোগুলো রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

তবে কী কারণে সেটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। আহত সেনাকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং বিধ্বস্তের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন