কোহলিদের সান্ত্বনা দিলেন মোদি

বিশ্বকাপে হট ফেবারিটের তকমা লাগিয়ে সেভাবেই এগোচ্ছিল ভারত। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে এত ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও যে ভারত হেরে যাবে, সেটি হয়তো শত্রুপক্ষও ঘুণাক্ষরে কল্পনা করেনি। শেষতক তাই হয়েছে। কিউইদের কাছে ১৮ রানে হেরে আরও একবার স্বপ্নের যবনিকা হয়েছে ভারতের। বেড়েছে অপেক্ষা।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বুধবার খেলার শুরুতেই মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে ভারত। স্কোর বোর্ডে ৯২ রান তুলতেই নেই আরও ৩ উইকেট। তবে মাঝখানে ১১৬ রানের অবিশ্বাস্য জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। কিন্তু শেষ পর্যন্ত এই জুটিও ভারতকে ফাইনালে তুলতে পারেননি।

সেমিফাইনালে পরাজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চারদিকে শুরু হয়েছে নানা সমালোচনা। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোহলিদের সান্ত্বনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে ভারতীয় ক্রিকেট দলকে উদ্দেশ্য করে মোদি লিখেছেন, ‘এটা হতাশাজনক ফল। কিন্তু টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত লড়াকু মানসিকতা ধরে রেখেছে। ভারত পুরো আসরেই ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছে। এজন্য আমরা গর্বিত। হার-জিত জীবনেরই অংশ। ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।’

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026