যাবজ্জীবন কারাবাস শুরু করেছেন ‘দোসা কিং’

জ্যোতিষীর পরামর্শে নিজের প্রতিষ্ঠানের এক কর্মীর স্ত্রী-কে বিয়ে করতে চেয়েছিলেন ভারতের বিখ্যাত গ্লোবাল চেইন রেস্তোরাঁ 'সারাভানা ভবন' এর কর্ণধার পি রাজাগোপাল।

নানান ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে বিয়ে করতে না পেরে তাকে হত্যার আদেশ দেন তিনি। এই জন্য ভারতের সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। বয়স ও শারীরিক অসুস্থতা দেখিয়ে তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে শেষ দফা আবেদন করেও ব্যর্থ হয়েছেন তিনি।

বিবিসি জানায়, ২০০৯ সালে রাজাগোপালকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়ার পর থেকে তিনি এই সাজা কমানোর চেষ্টা করে আসছেন। মঙ্গলবার সবশেষ আবেদনে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে আবেদন করলে সেটিও নাকচ হয়ে যায়।

রাজাগোপালের রেস্তোরাঁটি একটি দক্ষিণ ভারতীয় খাবারের নামানুসারে তাকে 'দোসা কিং' বা দোসা'র রাজা বলে ডাকা হয়।

বিশ্বব্যাপী সারাভানা ভবনের ৮০টি শাখা এবং কয়েক হাজার কর্মী রয়েছে।

নিউইয়র্ক, সিডনি, লন্ডনের মত শহরে তার খাবারের দোকানের শাখা রয়েছে।

নিজের একজন কর্মচারীর স্ত্রী-কে বিয়ে করার জন্য পাগল ছিলেন রাজাগোপাল। ২০০৩ সালে ওই নারীকে নানান ধরনের লোভ এবং তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠে রাজাগোপালের বিরুদ্ধে। সেসময় ওই নারীর ভাইকে নির্যাতনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

২০০১ সালে ওই নারীর স্বামী নিখোঁজ হন। এর জন্য রাজাগোপালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন ওই নারী। পরে একটি জঙ্গলে তার স্বামীর মরদেহ পাওয়া যায়। পুলিশ তদন্ত করে নিশ্চিত হন যে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

একটি স্থানীয় আদালত ২০০৪ সালে রাজাগোপালকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেয়। পরে চেন্নাইয়ের হাইকোর্ট ২০০৯ সালে তার শাস্তি বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ বছরের মার্চে সুপ্রিম কোর্ট রাজাগোপালের দণ্ডাদেশ বহাল রাখেন। মঙ্গলবার অসুস্থতার অজুহাত দেখিয়ে করা রাজাগোপালের শেষ আবেদন বাতিল হলে তিনি চেন্নাইয়ের আাদালতে নিজেকে সমর্পণ করেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026