মুসলিম অটোচালককে বিজেপি নেতার গুলি, গণপিটুনিতে মুসলিম কনস্টেবল নিহত

ভারতের মধ্য প্রদেশে এক মুসলিম অটোরিকশা চালককে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে কমল শুক্লা নামে বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে গ্রেপ্তার করা হলেও সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি।

আক্রান্ত অটোরিকশা চালক সেলিম খান বলেন, শনিবার মরিমাতা চৌমাথায় চারচাকা গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে তার নাম জিজ্ঞেস করেন। এসময় তার নাম সেলিম খান বলতেই তাকে মারধর করা শুরু করে। তার গাড়িতেও ভাঙচুর করা হয়।

এ নিয়ে কথা কাটাকাটি হলে রিভলভার থেকে শূন্যে গুলি নিক্ষেপ করেন তিনি। একটি গুলি তার পা স্পর্শ করে বেরিয়ে গেলে তিনি কোনোক্রমে রক্ষা পেয়েছেন। পরে জানা যায় উনি বিজেপি নেতা কমল শুক্লা।

আক্রান্ত অটো রিকশাচালক থানায় মামলা দায়ের করলে কমল শুক্লাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এদিন সন্ধ্যায় তিনি জামিন পেয়ে যান।

অটোরিকশা চালকের অভিযোগ অস্বীকার করে রাজ্য বিজেপি মুখপাত্র উমেশ শর্মা দাবি করেন, অটোরিকশা চালক সেলিম খান চাকু বের করায় আত্মরক্ষার জন্য কমল শুক্লাকে গুলি চালাতে হয়েছে।

অন্যদিকে, শনিবার রাজস্থানে জমি বিবাদের তদন্ত করতে গিয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গণপিটুনিতে আব্দুল গণি (৪৫) নামে পুলিশের এক হেড কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জমি বিবাদের তদন্ত শেষে মোটরবাইকে ফেরার সময় মুখোশধারী চার/পাঁচ জন অজ্ঞাত হামলাকারী লাঠি নিয়ে ওই পুলিশ সদস্যের উপরে হামলা চালায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবলের গ্রামের মুসলিম পঞ্চায়েতের সভাপতি নাজির মুহাম্মাদ নিহতের পরিবারকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে বলে দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে তার লাশ দাফন করা হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026
img
ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বাংলাদেশকে ফিরিয়ে আনলেই ভারতের সাথে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ Feb 03, 2026
img
‘ও এলে মাসে ১৫ কেজি নয়, ৩০ কেজি চাল লাগবে’-শাশুড়ির সামনেই অদ্রিজাকে খোঁচা বিগ্নেশের Feb 03, 2026
img
ঠেলার নাম বাবাজি, 'না' ভোটের লোক এখন 'হ্যাঁ' বলছে : জামায়াত আমির Feb 03, 2026
img
পবিত্র শবে বরাত উপলক্ষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা তারেক রহমানের Feb 03, 2026
img
ভারতের ওপর শুল্ক কমালেন ট্রাম্প, ২৫ থেকে নামল ১৮ শতাংশে Feb 03, 2026