মালয়েশিয়ায় ধরপাকড়: আতঙ্কে জঙ্গলে দিন কাটাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পর থেকেই ধরপাকড় শুরু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। ধরা পড়া শ্রমিকদের দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের চোখ এড়াতে জঙ্গলে আশ্রয় নিয়েছেন বহু বাংলাদেশি শ্রমিক।

শুক্রবার মালয়েশিয়া ভিত্তিক গণমাধ্যম মালয়েশিয়াকিনির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়াকিনির খবরে বলা হয়েছে, গত বছর মালয়েশিয়ায় কাজ হারিয়েছেন এমন ১৬ বাংলাদেশি কুয়ালালামপুরের কাছে একটি হাইওয়ে সংলগ্ন জঙ্গলে আশ্রয় নিয়েছেন। যে কোনো সময় ধরা পড়তে পারেন এমন আতঙ্কে তারা পালিয়ে বেড়াচ্ছেন। তারা আশায় আছেন কবে কর্তৃপক্ষের কাছ থেকে তারা নতুন করে অনুমোদন পাবেন।

বরিশাল থেকে মালয়েশিয়ায় পাড়ি জমানো আল আমিন নামের এক শ্রমিক মালয়েশিয়াকিনিকে বলেন, ‘বাংলাদেশে আমার বাড়িতে থাকা গরুও আমার চেয়ে ভালোভাবে দিন কাটাচ্ছে।’

শ্রমিকদের একটি বিক্ষোভে অংশ নেওয়ায় আল আমিন এবং আরও বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকদের বের করে দেয় তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান। তাদের দুই সহকর্মীকে বকেয়া বেতন পরিশোধ না করেই দেশে ফেরত পাঠানো হয়েছে ।

কিশোরগঞ্জের নোয়াকান্দি গ্রামের মান্নান মিয়া বলেন, তিনি কমল চন্দ্র দাস নামের এক দালালকে ১২ হাজার রিঙ্গিত দিয়েছিলেন। ওই দালাল তার টাকা মেরে দিয়েছে। এফকেআর কোম্পানির নামে প্রফেশনাল ভিসায় মালয়েশিয়ায় এলেও এখনও তিনি অবৈধ হয়ে আছেন।

‘আমার সব স্বপ্ন গিলে খেয়েছে দালালরা। পরিবারকে সাহায্য করতে চেয়েছি। অথচ আমি এখন নিজের জীবন নিয়েই আতঙ্কে আছি। সারাদিন কঠোর পরিশ্রম করে রাতে এসে এই জঙ্গলে ঘুমাতে হচ্ছে-বলেন তিনি।

এ বিষয়ে ওই বাংলাদেশি শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মালয়েশিয়াকিনি।

তবে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা তাদের জানিয়েছেন, ফোনে কথা বলা, ধুমপান করা, কোম্পানির নিয়ম অনুযায়ী জুতা না পরাসহ বেশ কিছু কারণে কোম্পানি নিয়মভঙ্গের অপরাধে এসব শ্রমিককে শাস্তি দিয়েছে। আর শেষ পর্যন্ত অনেক শ্রমিককেই দেশে ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশিদের বৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে অবৈধভাবে নিয়ে যাচ্ছে দালালরা। ফলে দেশ থেকে দালালদের টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়ে আরও বিপাকে পড়ছেন এসব শ্রমিকরা।

সেখানে গিয়ে বৈধ কাগজপত্র না থাকায় একে তো কোনো কাজ পাচ্ছেন না তারপর কর্তৃপক্ষের হাতে ধরা পড়লে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026