আফগান প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে বোমা হামলা, নিহত ২৪

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির এক নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ২৪ জন নিহত ও বহু আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের চারিকরে নির্বাচনী সমাবেশে গনি ভাষণ দেয়ার সময় এই হামলা হয় বলে জানিয়েছে ডয়চে ভেলে ও রয়টার্স।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

প্রাদেশিক হাসপাতালের প্রধান কর্মকর্তা আব্দুল কাশিম সানজিন বলেন, হতাহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

রয়টার্সকে তিনি বলেছেন, পারওয়ানে প্রেসিডেন্টের সমাবেশে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত ও আরো ৩১ জন আহত হয়েছেন। তবে প্রেসিডেন্ট গনি অক্ষত ও নিরাপদ রয়েছেন।

আব্দুল কাশিম বলেন, হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার কমিটির মুখপাত্র হামেদ আজিজ বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট গনি সমাবেশে উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত এবং নিরাপদে আছেন।

চলতি মাসের শেষের দিকে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচন না করতে তালেবান নিষেধ করেছে। এরপর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026
img
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির Feb 01, 2026
img
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে প্রিয় নায়িকার রাগ ভাঙাতেন সালমান! Feb 01, 2026
img
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দিতে নির্দেশ Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার টন গম খালাস প্রক্রিয়া শুরু Feb 01, 2026
img
জামিন খারিজ, জেলেই নির্ঘুম রাত কাটছে নির্মাতার Feb 01, 2026