© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত
international-desk
০৭:৩০ পিএম | ০৬ অক্টোবর, ২০১৯

যুক্তরাষ্ট্রের কানসাসে একটি বারে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কানসাসে একটি বারে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।

রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, রাজ্যটির ক্যানকাস শহরের একটি বারে প্রবেশ করে হঠাৎই গুলিবর্ষণ শুরু ওই বন্দুকধারী। এসময়-ই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলিতে নয় জন গুলিবিদ্ধ হয়েছেন। যাদের মধ্যে চার জন নিহত হয়েছেন।

সন্দেহভাজন হামলাকারী এক হিস্পানিক পুরুষ এবং বারে গুলি চালানোর পর তিনি পালিয়ে গেছেন। কী কারণে তিনি এ হামলা চালিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ক্যানসাস সিটি পুলিশ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন