সিরিয়াল কিলিং: ১৪ বছরে স্বামীসহ ৬ জনকে খুন গৃহবধূর

ভারতের কেরালায় ভয়াবহ সিরিয়াল কিলিংয়ের তথ্য উঠে এসেছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে। কেরালার কোঝিকোড়ের এক গৃহবধূ নিখুঁত পরিকল্পনা করে গত ১৪ বছরে স্বামীসহ ছয়জনকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার তাকে গ্রেপ্তার করেছে ভারতের অপরাধ দমন শাখা।

দীর্ঘ ১৪ বছর ধরে পরিকল্পনা করে ওই নারী একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হচ্ছে।

খবরে বলা হয়, অভিযুক্ত ওই নারীর নাম জলি পোন্নামাট্টম। সম্ভ্রান্ত ক্যাথলিক পরিবারের সদস্য তিনি। প্রথম খুনের পর ১৭ বছর কেটে গেলেও, এত দিন গোটা বিষয়টি চেপে রেখেছিলেন তিনি। সম্প্রতি পরিবারের এক সদস্যের অভিযোগ পেয়ে নতুন করে তদন্ত শুরু হলে বিষয়টি সামনে আসে।

পুলিশ জানিয়েছে, ২০০২ সালে ৫৭ বছর বয়সে আচমকাই মারা যান জলির শাশুড়ি আন্নাম্মা থমাস। সেইসময় স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেয়া হয়। তার ঠিক ছয় বছর পর আন্নাম্মার স্বামী টম থমাস(৬৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

২০১১ সালে ৪০ বছর বয়সে একভাবে মৃত্যু হয় তাদের ছেলে ও  জলির স্বামী রয় থমাসের। সেইসময় ময়না তদন্তে বিষক্রিয়ার বিষয়টি উঠে আসে। ওই পর্যন্তই। তারপর আর তদন্ত সেভাবে এগোয়নি। এরপর ২০১৪ সালে আন্নাম্মার ভাই ম্যাথু মাঞ্জাদিইল(৬৭) একইভাবে মারা যান। সাইরো-মালাবার গির্জার অধীনস্থ সমাধিক্ষেত্রে তাদের চারজনকেই সমাধিস্থ করা হয়।

এর ঠিক দুই বছর পর, ২০১৬ সালে রয় থমাসের খালাতো ভাই শাজুর স্ত্রী সিলি(২৭) এবং দু’বছরের মেয়ে অ্যালফনসার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। মাত্র কয়েক বছরের ব্যবধানে পর পর মৃত্যুর ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়ে গোটা পরিবার। সেই সুযোগেই শাজুর সঙ্গে দ্বিতীয় বার বিয়ে হয় জলির। শ্বশুরের শেষ উইল অনুযায়ী সমস্ত সম্পত্তির ওপর নিজের মালিকানা দাবি করেন জলি। কিন্তু এই নিয়ে প্রবাসে বসবাসকারী দেবর রোজোর সঙ্গে ঝামেলা বাধে তার।

রোজো তার পরিবারের ঘটে যাওয়া একের পর একে মৃত্যুর তদন্ত নতুন করে শুরু করার আবেদন জানায় পুলিশের কাছে। তাতেই গোটা ঘটনা সামনে আসে। রহস্যমৃত্যুর জট খুলতে গিয়ে কবর খুঁড়ে নিহতদের মৃতদেহের ফরেনসিক পরীক্ষা হয়। তাতে দেখা যায়, মৃত্যুর আগে প্রত্যেকেই কিছু না কিছু খেয়েছিলেন। প্রত্যেকের শরীরে সায়ানাইডের অস্তিত্বও মেলে। তাতে সায়ানাইড খেয়ে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাদের খুন করা হয় বলে সন্দেহ জাগে গোয়েন্দাদের।

প্রতিটি খুনের সময় জলি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ছ’টি খুনের ঘটনার সময়, প্রত্যেকবারই ঘটনাস্থলে। এরপরেই দফায় দফায় জলি ও শাজুকে জেরা করা হয়। তাদের বয়ানে বিস্তর অসঙ্গতি ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ। এমনকি ঘটনার সময় জলি ও শাজু ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলেও উঠে আসে তদন্তে। এরপরই জলিকে গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয় শাজুকেও।

জলিকে সায়ানাইড পৌঁছে দেয়ার অভিযোগে এমএস ম্যাথু এবং প্রাজিকুমার নামে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাথু একটি গহনার দোকানের কর্মী এবং প্রাজিকুমার ওই দোকানের জন্য গহনা তৈরি করেন। দীর্ঘ দিন ধরে জলিকে চেনেন তারা। তবে সম্পত্তির লোভেই জলি সকলকে খুন করেছে কি না, সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026