পেশা বদলাচ্ছে কান পরিষ্কারকারীরা

ঢাকার রাস্তাঘাটে মানুষের কান পরিষ্কার করানোর চিত্র নতুন নয়। যুগ যুগ ধরে চলা এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এখনও রাজধানীর বিভিন্ন পার্কে কান পরিষ্কারকারীদের ফেরি করতে দেখা যায়।

রমনা পার্ক তার মধ্যে একটি। সেখানে কান পরিষ্কারকারীরা নিজস্ব পদ্ধতিতে পথচারীদের কানের পরিচর্যা করে।

সাধারণত কান পরিষ্কারকারীদের কাঁধে একটি ছোট ব্যাগ থাকে। তারা ফেরিওয়ালাদের মতো পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। কান পরিষ্কার করার ক্ষেত্রে তারা দুটি যন্ত্র ব্যবহার করে। একটি চিমটি আরেকটি সালাই।

চিমটি দেখতে লম্বা, সামান্য চ্যাপ্টা। কানের ভেতর থেকে এটি খইল বের করে আনে। আর সালাই খইল বের করার পর কানে তেল মাখাতে ব্যবহৃত হয় ।

বাসু মিয়া একজন কান পরিষ্কার কর্মী। তিনি ৪০ বছর ধরে ওসমানী উদ্যানে এ কাজ করছেন।

মিয়া জানান, তিনি দিনে ৫০০-৬০০ টাকা আয় করেন। এ আয়ে তিনি আট সদস্যের পরিবারের ভরণপোষন করেন।

তিনি বলেন, কানের অনেক ধরনের সমস্যা থাকে, যেগুলো খুব ভয়াবহ। কানে পানি ঢুকলে নানা সমস্যা দেখা দেয়। আমরা সেবাগ্রহীতাদের কোনো ব্যথা না দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

বর্তমান প্রজন্ম এ পেশাকে কীভাবে দেখেন? এ সম্পর্কে মিয়া বলেন, আমাদের সন্তনরা এ পেশায় আসতে আগ্রহী না। মানুষ এটাকে সম্মানের চোখে দেখে না। অনেক পরিষ্কারকারীই অন্য পেশায় চলে গেছে।

আকতার বিশ্বাস নিয়মিত কান পরিষ্কার করান। তিনি বলেন, আমি নিজেই আমার কান পরিষ্কার করতে পারি। এখানে আসি ভালো সেবা নেয়ার জন্য। তারা ভালো কান পরিষ্কার করতে পারে।

ওসমানী উদ্যানে চা বিক্রি করেন নজরুল ইসলাম। তিনি বলেন, এক দশক আগে অনেক কান পরিষ্কারকারী দেখা যেতো। কিন্তু এখন খুব বেশি একটা দেখা যায় না। আমিও তাদের কাছে কান পরিষ্কার করাই এবং আরাম অনুভব করি।

তিনি আরও বলেন, কান পরিষ্কারকারীরা তাদের পেশা পরিবর্তন করছে। আধুনিক চিকিৎসা সেবা প্রসারের ফলে তারা এ পেশায় আর থাকছে না।

নজরুল বলেন, সবাই এখন সচেতন। সবাই জানে কীভাবে নিজেদের যত্ন নিতে হয়। আর তরুণ প্রজন্ম এ পেশায় মোটেও আগ্রহী নয়। আমি মনে করি, এটি খুবই দুঃখজনক।

Share this news on:

সর্বশেষ

img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026