ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ইউনিয়ন পরিষদে শূন্যপদে জনবল নিয়ােগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ৩৯ জনকে নিয়োগ দিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩৯টি
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০১৯।
বিস্তারিত জানতে ক্লিক: ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়
টাইমস/এইচইউ