বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহে পাঁচ পদের বিপরীতে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহে পাঁচ পদের বিপরীতে ৩৩ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
পদসংখ্যা: ৫ পদে ৩৩ জন
পদের নাম: হিসাবরক্ষক, ক্ষেত্র সহকারী, ল্যাব টেকনিশিয়ান, হ্যাচারি টেকনিশিয়ান ও ইলেক্ট্রিশিয়ান।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান/ তড়িৎকৌশলে স্নাতক পাসসহ অন্যূন উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: আবেদনের জন্য প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সব পদে ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে (গ্রেড-১৪, ১৬ ও ১৮) বেতন-ভাতা দেয়া হবে।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট (www.fri.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
আবেদনের ঠিকানা: আবেদন পত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাজীবনের সব সনদপত্র ও অন্যান্য কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদন করার ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ।
আবেদনের সময়সীমা: ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।
টাইমস/এইচইউ