© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনার্স পাশ না করেও প্রথম বিসিএসেই পুলিশ ক্যাডারে দশম!

শেয়ার করুন:
অনার্স পাশ না করেও প্রথম বিসিএসেই পুলিশ ক্যাডারে দশম!
own-reporter
০১:৩৯ পিএম | ০১ জুলাই, ২০২০

ফয়সাল তানভীর। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের english and american literature এ। ৩৮তম বিসিএসে তিনি প্রথমবারের

ফয়সাল তানভীর। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের english and american literature এ। ৩৮তম বিসিএসে তিনি প্রথমবারের মত অংশ নেন। তখনও তিনি অনার্স পাশ করেননি। তাই অনার্সের অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই তিনি প্রথম ভাইভা দিয়েছিলেন। তার প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার। সেই স্বপ্নই ছুঁয়েছেন তিনি। ৩৮তম বিসিএসে পুলিশ ক্যাডারে তিনি ১০ম হয়েছেন।

ফয়সাল তানভীর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেইসবুকে লিখেন, আমি খুবই ভাগ্যবান। ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিল এ বন্ধুর পথে। আমার ভালোবাসার ছোঁয়ামনি, আমার সবসময়ের সাহস আমার বড়আপু, এবং অবশ্য অবশ্যই আমার বাবা মা।

বন্ধু,ভাই-বেরাদার দের কথা উল্লেখ করতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে। তাই আর লিখলাম না তাদের নাম। আমি জানি তারা ঠিকই বুঝে নিবে আমি কার কার কথা বলতে চাচ্ছি।

জানা গেছে, ফয়সাল তানভীর নাটোর গভ. বয়েজ হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে। পরে তিনি ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

টাইমস/জেকে

মন্তব্য করুন