বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাড়ি থেকে কাজ চালিয়ে যাবে

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মপদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। লকডাউনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশ, বিশ্বজুড়ে  ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে থেকে কাজ করার জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি অনেক বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান আজীবন এই ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালিয়ে যাবার কথা ভাবছে, আবার অনেক প্রতিষ্ঠান ২০২১ সালে অফিসে ফিরে না যাবার কথা বিবেচনা করছে।

গত মে মাসের মাঝামাঝি সময়ে টুইটার ঘোষণা করেছে যে, তাদের কিছু কর্মচারী স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করতে পারবেন। গত সপ্তাহে, গুগল ঘোষণা করেছে তাদের কর্মীরা ২০২১ সাল পর্যন্ত বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবে।

এ বিষয়ে গুগলের সিইও সুন্দর পিচাই কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, “আমি আশা করি এর ফলে আগামী ১২ মাস আপনারা কাজের পাশাপাশি নিজের এবং প্রিয়জনদের যত্ন নেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার সুযোগ পাবেন।”

আইএমএফের মতে, স্কুল ও ডে কেয়ার সেন্টার বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে মহামারীতে কর্মজীবী নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কিছু সংস্থা সেটা স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে গৃহীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিশ্বজুড়ে অনেক কোম্পানিই ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিটি ভবিষ্যতেও চালিয়ে যাবে। এর মধ্য দিয়ে গোটা পৃথিবীতেই অফিস ব্যবস্থায় স্থায়ী পরিবর্তন আসবে বলে মনে করছেন সমাজ বিশেষজ্ঞগণ।

২০২১ সাল পর্যন্ত অফিসে না ফেরার সিদ্ধান্ত নিয়েছে যে সব বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান-

  • গুগল।
  • ইউনিভার্সাল মিউজিক গ্রুপ।
  • ওয়ার্নার মিউজিক গ্রুপ।
  • সনি মিউজিক।
  • আমাজন কর্পোরেট।
  • ভায়াকম।
  • স্কটিয়াব্যাঙ্ক।
  • আরবিএস (স্কটল্যান্ডের রয়েল ব্যাংক)।
  • গ্রুপ নাইন মিডিয়া।
  • ইনডিড।

স্থায়ী ভাবে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে আংশিক বা সম্পূর্ণ অফিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে যে সব প্রতিষ্ঠান:

  • ফেসবুক।
  • টুইটার।
  • স্কোয়ার।
  • স্ল্যাক।
  • শপিফাই।
  • জিলো।

তথ্যসূত্র: সিএনএন

 

টাইমস/এনজে/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026