সফল কৃষক নবদ্বীপের চুই ঝালের কলম যাচ্ছে ভারতে

‘চুই ঝাল’ (লতা জাতীয় মসলা গাছ) চাষ করে সফল হয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষক নবদ্বীপ মল্লিক। খুলনা ও যশোর অঞ্চলে চুই ঝালের ব্যাপক চাহিদা রয়েছে। স্বল্প খরচ আর বেশি লাভ বলে স্থানীয় কৃষকরা ‘চুই’ চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন। মসলা জাতীয় চুই ঝাল ও তার কলম বিক্রির জন্য কোনো ঝামেলা পোহাতে হয় না। বর্তমানে প্রতিবেশী দেশ ভরতেও রপ্তানি করা হচ্ছে নবদ্বীপের চুই ঝালের কাটিং (কলম)।

লনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের সুভাষ মল্লিকের ছেলে কৃষক নবদ্বীপ মল্লিক প্রায় ১৮ বছর ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত। ২০১৬ সালে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস থেকে প্রথম ‘চুই’ ঝাল চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তিনি সংশিষ্ট কৃষি অফিস থেকে পরীক্ষামূলকভাবে ২০০ চুই ঝালের কাটিং (কলম) সংগ্রহ করেন। পরবর্তী বছর কৃষক নবদ্বীপ নিজেদের ২০ শতাংশ জমিতে শুধু ভার্মি কম্পোষ্ট (কেঁচো সার) দিয়ে ছোট পলিথিনের প্যাকেটে ৭ হাজার কাটিং (কলম) তৈরি করতে সক্ষম হন। মাত্র আড়াই মাসের ব্যবধানে প্রতিটি কাটিং বিক্রি করে তিনি বেশ লাভবান হন।

চুই ঝাল লতা জাতীয় গাছ, চুইয়ের কাটিং যেকোনো হালকা উঁচু জায়গায় গাছের গোড়ায় রোপণ করা যায়। খুব কম সময়ের মধ্যে চুই গাছ অন্য গাছের সাথে সহজে জড়িয়ে যায়। বর্তমান নবদ্বীপের বাড়িতে প্রায় শতাধিক গাছসহ বিভিন্ন টবে চুই গাছ লতিয়ে আছে। নিয়মিত চুই ঝাল বাড়ি বসেই চড়া দামে বিক্রিও করা হচ্ছে। চুই গাছ রোপণের ২-৪ বছরের মধ্যে এর অকৃতি বিশাল হয়। একটি চুই গাছের পুরো অংশ জুড়ে স্বাভাবিকভাবে এক থেকে দেড় মণ পর্যন্ত এর বিস্তার ঘটে। যা কয়েক লাখ টাকায় বিক্রি সম্ভব। চুই শিকড় থেকে কাণ্ড পর্যন্ত চড়া দামে বিক্রি করা যায়। বর্তমান বাজারে প্রতি কেজি চুই ৫০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাড়ি থেকে ফড়িয়ারা নগদ টাকায় কিনে নিয়ে যায়। কোনো পরিবহন খরচ লাগে না। তিন বছর আগে কৃষক নবদ্বীপ মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে চুই ঝালের চাষ শুরু করেন। চুই ঝালের চাষের ওপর নবদ্বীপ মল্লিক এখন অন্যান্য কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন।

নবদ্বীপ মল্লিক জানান, চট্টগ্রাম, খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, যশোরসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কৃষকরা তার বাড়ি থেকে চুই ঝালের কাটিং (কলম) নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। তাছাড়া সম্প্রতি ভরতের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশে এসে শতাধিক চুই ঝালের কলম তার বাড়ি থেকে কিনে নিয়ে গেছে। ভারতে আরো অর্ডার থাকলেও চলমান করোনা মহামারির কারণে রপ্তানি করা যাচ্ছে না বলে তিনি জানান।

সম্প্রতি নবদ্বীপ ৬০০ চুই ঝালের কাটিং (কলম) ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। এলাকার চিংড়ি চাষীরা এখন তাদের ঘেরের বেড়িবাঁধ, ফসলি জমি ও বাড়ির অঙিনার আশপাশে চুই চাষ করছেন। বাড়তি আয়ের উৎস খুঁজে পাওয়ায় অন্যান্য কৃষকরা চুই চাষে আগ্রহী হচ্ছেন।

সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইক্তিয়ার হোসেন জানান, কৃষক নবদ্বীপ একজন সফল চুই ঝাল চাষি। চুই চাষে সব ধরণের সহযোগীতায় উপজেলা কৃষি বিভাগ তার পাশে আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন জানান, নবদ্বীপের সাফল্যে ডুমুরিয়া উপজেলায় এখন আট শতাধিক কৃষক চুই চাষের সাঙ্গে যুক্ত হয়েছেন। অনেকেই চিংড়ি ঘেরের বেড়িবাঁধে (আইলে) অবশিষ্ট জায়গায় ‘ঝাঁড় চুই’ চাষ করে লাভবান হচ্ছেন। তাছাড়া চুই চাষীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।



টাইমস/এসই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026