আবেদনের ৪ বছর পর পাসপোর্ট পেলেন শফিকুল

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম। ২০১৬ সালের ১৮ জানুয়ারি পাসপোর্টের জন্য আবেদন করেন।

বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার পর রোববার দুপুরে তাকে ডেকে নিয়ে পাসপোর্ট দিয়েছে কর্তৃপক্ষ।

শফিকুল বলেন, ‘২০১৬ সালের ১৮ জানুয়ারি আবেদনের পর ১৪ ফেব্রুয়ারি আমাকে পাসপোর্ট দেয়াও হয়। কিন্তু আবার তারা আমার কাছ থেকে তা ফিরিয়ে নেয়। তারা এর কোনো কারণ না জানিয়ে ২১ ফেব্রুয়ারি আবার আমাকে যেতে বলে। এরপর থেকে এ বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আমাকে শুধু দিন দেয়া হয়েছে। পাসপোর্ট দেয়া হয়নি। তারা এর কোনো কারণও বলেনি।’

এ অবস্থায় তিনি গত মাসের ২৮ সেপ্টেম্বর ঢাকায় পাসপোর্ট অফিসে অভিযোগ পাঠান জানিয়ে বলেন, ‘অভিযোগের অনুলিপি পাঠিয়েছিলাম খুলনা বিভাগীয় কমিশনার, যশোরের জেলা প্রশাসক ও যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচলকের কাছে। এরপর যশোর পাসপোর্ট অফিস থেকে খবর দেওয়া হয় পাসপোর্ট নেয়ার জন্য। প্রায় চার বছর পর রোববার দুপুরে আমাকে পাসপোর্ট দেন যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সালাহউদ্দিন।’

এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমি মাস ছয়েক আগে যশোরে এসেছি। বিষয়টি জেনে খোঁজ নিয়ে দেখি শফিকুলের পাসপোর্ট মিসিং হয়েছে। পরে আমি নিজে উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করি। আগের কর্মকর্তারা কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তা আমি জানি না।

শফিকুলকে নতুন পাসপোর্ট দেয়া হয়েছে নাকি আগের পাসপোর্ট খুঁজে দেয়া হয়েছে তিনি তা জানাননি।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026