© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

শেয়ার করুন:
খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-khulna
০১:৪৩ পিএম | ০৭ অক্টোবর, ২০১৯

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেখা মল্লিক (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেখা মল্লিক (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেখা মল্লিক যশোরের কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী। গত দুদিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি ছিলেন।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, রেখা গত শনিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রোববার রাত পৌনে ১১টায় তার মৃত্যু হয়। ডেঙ্গু ছাড়াও তিনি কিডনির সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের ৯ জন নারী, ২ জন শিশু, ১ জন স্কুলছাত্র এবং অন্য ৫ জন পুরুষ। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজে ১ জন ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগী মারা গেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন