বাসের ধাক্কায় ছিটকে রাস্তায়, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

ঝিনাইদহে ট্রাক চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আমিরুল ইসলাম সদর উপজেলার কাতলামারি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুরে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, আমিরুল ইসলাম সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে রেশন তুলে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলা শ্রীরামপুর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে যশোরগামী ‘গড়াই পরিবহনের একটি বাস’ তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২টার দিকে তিনি মারা যান বলে জানান তিনি।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026