© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গু কেড়ে নিল অষ্টমীর পরিবারের বিজয়া দশমীর আনন্দ

শেয়ার করুন:
ডেঙ্গু কেড়ে নিল অষ্টমীর পরিবারের বিজয়া দশমীর আনন্দ

প্রতীকী ছবি

district-correspondent
০৩:২৮ পিএম | ০৮ অক্টোবর, ২০১৯

উৎসবের দিন পরিবারের সদস্য হারিয়ে বিজয়া দশমীর দিন আনন্দের বদলে শোকের ছায়া নেমে এল অষ্টমী সেনের পরিবারে। দশমীর দিন মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন অষ্টমী সেন (৪৫)। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বাসিন্দা চন্দন সেনের স্ত্রী।

উৎসবের দিন পরিবারের সদস্য হারিয়ে বিজয়া দশমীর দিন আনন্দের বদলে শোকের ছায়া নেমে এল অষ্টমী সেনের পরিবারে।

দশমীর দিন মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন অষ্টমী সেন (৪৫)। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বাসিন্দা চন্দন সেনের স্ত্রী।

এ বিষয়ে খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত অষ্টমী সেন আজ দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ নিয়ে চলতি মৌসুমে খুলনায় মোট ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র মতে, খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত ৯ হাজার ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

 

টাইমস/এনজে/এইচইউ

মন্তব্য করুন