মদনে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
০৭:৩৬ পিএম | ০৮ অক্টোবর, ২০১৯
নেত্রকোনায় মদন উপজেলায় ৫৫০ পিস ইয়াবাসহ সাকিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাতে জেলার মদন উপজেলার উচিতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।
নেত্রকোণায় মদন উপজেলায় ৫৫০ পিস ইয়াবাসহ সাকিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে জেলার মদন উপজেলার উচিতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত সাকিম কিশোরগঞ্জ জেলার মোহাম্মদপুর এলাকার কামাল মিয়ার ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি শাহ নুর এ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
টাইমস/এইচইউ