আড়াইহাজারে স্ত্রীকে গলাকেটে হত্যা করে স্বামী পলাতক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাহেলা বেগম (২৮) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

বুধবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া উত্তরবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দাম্পত্য কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গৃহবধূর নাম সালেহা আক্তার (২৮)। তিনি উপজেলার কলাগাছিয়া এলাকার হাছেন আলীর মেয়ে। গৃহবধূর স্বামীর নাম মোবারক হোসেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার উত্তর কলাগাছিয়া এলাকার হাছেন আলীর বাড়িতে তার মেয়ে সালেহা আক্তার স্বামীসহ থাকতেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। সালেহা আক্তার দীর্ঘদিন সৌদিপ্রবাসী ছিলেন। গত ঈদুল ফিতরে সালেহা দেশে ফিরে আসেন। বিদেশফেরত টাকা নিয়ে সালেহার সঙ্গে স্বামীর একাধিকবার ঝগড়া হয়। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে সালেহা ঘুমিয়ে পড়লে স্বামী মোবারক ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যা করেন। সালেহার গোঙানি শুনে ছেলে মেহেদি হাসান (৯) ও মেয়ে সুমাইয়া (১১) ঘুম থেকে জেগে উঠে চিৎকার দেয়।

ওসি আরও জানান, রাতে ছেলেমেয়ের চিৎকারে বাড়ির লোকজন ঘরে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পলাতক স্বামী মোবারককে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলেই হত্যার রহস্য উদ্‌ঘাটিত হবে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026